বার্ষিক সভায় ৬৫% নগদ লভ্যাংশ অনুমোদন করল কোহিনূর কেমিক্যাল

দেশের প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৩টা ১৫ মিনিটে ভার্চুয়াল প্ল্যাটফর্মে (অনলাইনে) এই সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় অংশ নেন। সভায় কোম্পানির বিগত বছরের আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও অনুমোদন দেওয়া হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়। এছাড়াও আলোচ্যসূচিসহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।