বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উত্তরায় ক্যারিয়ার গাইডলাইন সেশনের সঙ্গে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

    উত্তরায় ক্যারিয়ার গাইডলাইন সেশনের সঙ্গে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির,প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার আয়োজনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক,  ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদ, সভাপতিত্ব করেন ইভেন্ট কোর্ডিনেটর মোঃ কায়েস মাহমুদ। 

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব তারেক, আবু বকর সিদ্দিক প্রমুখ। 

    প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সার্টিফিকেট এবং প্রফেশনাল কোর্সের আয়োজন করে থাকে। এতে শিক্ষার্থীরা তাদের একাডেমিক এডুকেশনের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পেয়ে থাকে। ছাত্রশিবির এসব আয়োজন শুধুমাত্র ছাত্রশিবিরে যোগ দেওয়ার জন্য করে থাকে না, এবং ছাত্রশিবির জোর করে কাউকে যুক্ত হতে বলে না। বরং দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গুলো নিয়ে থাকে। 

    অন্যান্য বক্তারা আগামী দিনে বিশ্ববিদ্যালয় জীবন কিভাবে পার করবে এবং শিক্ষা জীবন শেষে প্রফেশনাল পর্যায়ে শিক্ষার্থীরা কিভাবে দেশ ও সমাজের জন্য কাজ করবে এসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। 

    ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গিফট হিসেবে অনুবাদ সহ আল কুরআন, কলম ও বই দেওয়া হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন