শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
রেড গ্রিন ফিউচার স্টার ০-৪ সাও বার্নাদো

ব্রাজিলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্সে জমে উঠল ঢাকার স্টেডিয়াম

ব্রাজিলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্সে জমে উঠল ঢাকার স্টেডিয়াম
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত 'লাতিন বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় ব্রাজিলের দল সাও বার্নার্দো ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দলকে। এই ম্যাচে ব্রাজিলীয়ান ফুটবলাররা মাঠে দাপটের সাথে খেললেও, টুর্নামেন্টে অংশ নিতে আসা আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন দলের খেলোয়াড়রা ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি আয়োজনে আয়োজক প্রতিষ্ঠান 'এই এফ বক্সিং' বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি বলে অভিযোগ উঠেছে। গতকাল প্রথম ম্যাচে আয়োজকদের কিছুটা ভোগান্তি হলেও, ফুটবলপ্রেমীরা খেলাটি উপভোগ করতে মাঠে এসেছিলেন।

এই বড় হারের পর সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের ফিউচার স্টার দলকে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।

ম্যাচটা জিতে ব্রাজিলের খেলোয়াড়রা দর্শকের দিকে গেছেন। তারা বাংলাদেশের দর্শকের কাছে গিয়ে সেলফি তুলেছেন। পেলে, নেইমারের দেশের খেলোয়াড় হলুদ জার্সি গায়ে খেলেছেন। বাড়তি আগ্রহ ছিল। এই ফুটবলাররা শুনেছেন বাংলাদেশে ব্রাজিলের কদর আছে। বিশ্বকাপে কী ধরনের উন্মাদনা হয় সেটা জানা আছে ব্রাজিলীয়ানদের, আর্জেন্টাইনদের। ভিআইপি গ্যালারিতে যখন ব্রাজিলিয়ানরা সেলফি তুলতে ব্যস্ত। ঠিক তার অন্য প্রান্তে ম্যারাডোনা-মেসির দেশের আর্জেন্টাইনরা ব্যস্ত স্টেডিয়ামের মশাল সাইডের গ্যালারিতে।

আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে নেমে অ্যাথলেটিক ট্র্যাকে হেঁটে মশাল গেটের দিকে গিয়েছেন। ওখানে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে হাত মিলিয়েছেন। আর্জেন্টিনা থেকে আসা এসব তরুণ ফুটবলাররা জানতেন বাংলাদেশের ফুটবল পাগল দর্শক মেসি-ম্যারাডোনাকে কতোটা ভালোবাসেন। সেই দেশের তরুণ ফুটবলাররা গ্যালারির দর্শকের সঙ্গে হাত মিলিয়ে, ছবি তুলে আনন্দ ভাগ করেছেন। একজন ফুটবলারও পরিচিত না, কেউ কাউকে চেনেন না। তার পরও নতুন প্রজন্মের মেসি ভক্তরা আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখার জন্য গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন। ফুটবল রোমাঞ্চটাই এমন। কিন্তু বুঝতে পারেননি নিরাপত্তার দায়িত্বে থাকা দেশের পুলিশ সদস্যরা। ছোট ছোট কিশোরকে লাঠিপেটা করে চেংদোলা করে নিয়ে যেতে দেখা গেছে।

ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ খেলেছেন দুই জন। কিন্তু অন্যদের মনে হয়নি তারা একই বয়সের। তবে তারা যে মানের খেলোয়াড় হোক না কেন, ফুটবলের সৌন্দর্য উপভোগ করেছেন দর্শক। চার গোলের মধ্যে একটি গোল ছিল পেনাল্টি থেকে। দেখার মতো গোল করেছেন ভিয়ানা। ধারণা করা হয়, গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ এমন গোল তার ক্যারিয়ারে দেখেননি। ব্রাজিলিয়ানরা জাত চিনিয়েছেন। তাদের খেলার কৌশলই বুঝতে পাররেনি বাংলাদেশের কামাল মৃধা, মানিক, রিদওয়ানরা।

 বাংলাদেশের হয়ে খেলেছেন সদস্য চীন থেকে আসা অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়রা। তাদের সঙ্গে যোগ হয়েছিলেন প্রবাসী ফুটবলার ইকরামুল ক্যাসপার হক, বিতশোক চাকমাসহ চার জন। তারা নিয়মিত ফুটবলার হলেও বাংলাদেশের অন্য খেলোয়াড়দের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারেনি। তবে রক্ষণভাবে ক্যাসপার নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আর বিতশোক চাকমা ৮৪ মিনিটে বসে গিয়েছেন।

আগামী ডিসেম্বর বাংলাদেশের খেলা আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন দলের বিপক্ষে। এ দিন নগর বাউল জেমস গাইবেন-এমন কথা রয়েছে। ১১ ডিসেম্বর আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ। ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু এবং আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়ার থাকার কথা রয়েছে মাঠে। 
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন