শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আর্জেন্টিনা–ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ ঘোষণা : বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা–ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ ঘোষণা : বিশ্বকাপ ২০২৬
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬ সালের জুনে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। আসর শুরুর অনেক আগেই ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে দলগুলোর গ্রুপ বিন্যাস। এতদিন ৩২ দেশের বিশ্বকাপ হলেও, এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে, যা বিশ্বকাপের ইতিহাসে একটি বড় পরিবর্তন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জমকালো আয়োজনে ৪৮ দলের গ্রুপ ভাগাভাগির আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রয়ের মধ্য দিয়ে নিশ্চিত হলো কোন দল কোন গ্রুপে লড়বে।

স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮টি দেশ মোট ১২টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে উন্নীত হবে।
এই বর্ধিত কলেবরের বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য আরও বেশি রোমাঞ্চ ও প্রতিদ্বন্দ্বিতার বার্তা নিয়ে এসেছে।

স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ড্র-য়ে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে।

এই হিসেবে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে লাতিনের ২ পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এরমধ্যে ব্রাজিল ‘সি’ ও আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। তবে ব্রাজিলকে বড় পরীক্ষায় ফেলতে পারে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কো। এছাড়াও গ্রুপের অন্য দু’টি দল স্কটল‍্যান্ড ও হাইতি।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ‘জে’ গ্রুপে আছে জর্ডান, অস্ট্রিয়া ও আলজেরিয়া। যেখানে শক্তির বিচারে যথেষ্টই এগিয়ে থাকবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

একনজরে দেখে নিন ২০২৬ ফিফা বিশ্বকাপের কোন গ্রুপে কোন দল খেলবে:

গ্রুপ- ‘এ’          মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল।

গ্রুপ- ‘বি’          কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল।

গ্রুপ- ‘সি’          ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ- ‘ডি’          যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।

গ্রুপ- ‘ই’           জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট, কুরাসাও।

গ্রুপ- ‘এফ’       নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল।

গ্রুপ- ‘জি’          বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।

গ্রুপ- ‘এইচ’        স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।

গ্রুপ- ‘আই’         ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল।

গ্রুপ- ‘জে’          আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।

গ্রুপ- ‘কে’           পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল।

গ্রুপ- ‘এল’           ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন