বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চরভদ্রাসনে ১৩ কেজি কাতল মাছ ৯ হাজার টাকায় বিক্রি

    চরভদ্রাসনে ১৩ কেজি কাতল মাছ ৯ হাজার টাকায় বিক্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন বাজারে পদ্মা নদীতে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। বৃহস্পতিবার  সকালে স্থানীয় জেলেরা মাছটি বাজারে আনলে ক্রেতাদের ভিড় পড়ে যায়। অবশেষে দরদাম শেষে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়।

    মাছটি দেখতে এবং ছবি তুলতে বাজারে আগত মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বড় আকারের কাতল মাছ এখন বাজারে খুব বেশি আসে না, তাই এমন মাছ উঠলে সবার নজর কাড়ে।

    এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “পদ্মা নদীর বড় আকারের দেশি প্রজাতির মাছ এখন তুলনামূলক কম মিলছে। তবুও ১৩ কেজি ওজনের কাতল পাওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। এ ধরনের মাছ ধরা প্রমাণ করে যে নদীর পরিবেশ এখনো উৎপাদনক্ষম। আমরা জেলেদের নিয়মিত সচেতন করি যেন তারা নিষিদ্ধ জাল ব্যবহার না করে এবং প্রজনন মৌসুমে মাছ রক্ষা করে।”

    তিনি আরও জানান, বড় মাছ ধরা পড়লে স্থানীয় বাজারে স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়ে যায়, যা জেলেদের জন্য অতিরিক্ত উৎসাহ হিসেবে কাজ করে।

    চরভদ্রাসন বাজারজুড়ে তাই দিনভর ছিল মাছটি নিয়ে আলোচনার ঝড়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন