বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চরভদ্রাসনের ওসি রোজিউল্লাহ খানের বিদায়ে জনমনে উদ্বেগ

    চরভদ্রাসনের ওসি রোজিউল্লাহ খানের বিদায়ে জনমনে উদ্বেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রোজিউল্লাহ খানের বিদায়কে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

    বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি রোজিউল্লাহ খান তাঁর দায়িত্বশীল কর্মযজ্ঞের মাধ্যমে রাত জেগে সন্ত্রাসী দমন, চরের বিভিন্ন অঞ্চলে ভূমিদস্যুদের অবৈধ প্রভাব প্রতিরোধ এবং সাধারণ কৃষকদের জমি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছেন।

    দীর্ঘ সময় ধরে চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর অবদান ছিল অনন্য। স্থানীয়রা জানান, তাঁর মানবিক আচরণ, দ্রুত সাড়া দেওয়ার মনোভাব এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার তাঁকে মানুষের কাছে একজন সৎ ও মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    ওসি রোজিউল্লাহ খানের বিদায়ের খবরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। তাদের আশঙ্কা, তার মতো কঠোর ও সতর্ক নজরদারি না থাকলে সুযোগ পেয়ে সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতিমধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় বিভিন্ন সভা-সমাবেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

    স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন, “ওসি সাহেব আমাদের পাশে ছিলেন সবসময়। রাতে ফোন দিলে তিনি নিজে আসতেন। এখন তাঁকে না পেলে আমরা সত্যিই চিন্তায় আছি।”

    অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ওসিকেও একই ধারাবাহিকতা বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হবে, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ন থাকে।

    জনমনে প্রত্যাশা—ওসি রোজিউল্লাহ খানের রেখে যাওয়া আদর্শ, কঠোরতা এবং মানবিকতার সমন্বিত দৃষ্টান্ত পরবর্তী ওসিও অনুসরণ করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন