মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন রাশেদ খান

    বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন রাশেদ খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামান্য দূরত্বে এক বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি মহান আল্লাহর দয়ায় এই বিপদ থেকে রক্ষা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজ ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। 

    তিনি আরও লিখেছেন, পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।

    এর আগে, আরেক ফেসবুকে পোস্টে হাসপাতালে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে রাশেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া রয়েছে। তার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির এই একতা জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন