বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

    নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত প্রাণতোষ ওই গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের একটি জুয়েলারি দোকানের মালিক ছিলেন।

    পরিবারের সদস্যরা জানান, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে আসতে বলেন। পরিবারের সন্দেহ হলে তারা বাড়ির ভেতরেই কথা বলার পরামর্শ দেন, কিন্তু দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ি থেকে সামান্য দূরের বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরই তারা প্রাণতোষের বুকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান জানান, নিহতকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। স্বজনরা গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিলেও ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, বাঁশগাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার ঘটনা সত্য। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত এবং কী কারণে হত্যা করা হয়েছে—তা তদন্তের পর জানা যাবে।

    পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন