মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নির্বাচনী তহবিলের আপডেট প্রকাশ করলেন ওসমান হাদি

    নির্বাচনী তহবিলের আপডেট প্রকাশ করলেন ওসমান হাদি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নির্বাচনী তহবিলে ২৩ দিনে (৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত) মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন। 

    তিনি ৩০ নভেম্বর, ২০২৫ সালের রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তার নির্বাচনী তহবিলের বিস্তারিত হিসেব তুলে ধরেন। 

    সেখানে ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোটি ২৩ দিনে বিভিন্ন মাধ্যমে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন বলে জানান ওসমান হাদি।

    পোস্টে তিনি জানান, ব্যাংকে জমা পড়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা, বিকাশের মাধ্যমে ১ লাখ ৯৮ হাজার ৯৮৯ টাকা, নগদে ৬ হাজার ২৮ টাকা এবং রকেটে ৩ হাজার ৮৩৮ টাকা। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা।

    তিনি বলেন, নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা রক্ষা করে সকল অনুদানের ব্যাংক স্টেটমেন্টসহ পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে। এখনও যারা তার ক্যাম্পেইনে সহযোগিতা করতে চান, তারা নির্দিষ্ট অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন।

    তার নির্বাচনী প্রচারণায় জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার বার্তা তুলে ধরে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন