বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত হয়েছে৷

    আজ সকাল ৭ টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটছে৷

    এই ঘটনায় নিহত হয়েছে লিমন (২৬)৷ তিনি একি গ্রামের কুদ্দুস এর একমাত্র ছেলে৷ এই ঘটনায় আহত নাঈম (২৪) ওই এলাকার সেকান্দর মিয়ার ছেলে৷ সম্পর্কে তারা দুজন বন্ধু।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মিলে বাড়ির পাশেই একটি গর্ত সেচ দিয়ে মাছ শিকারের জন্য যায়৷ এর পাশেই ছিলো বিদ্যুৎ চালিত একটি মটার পাম্প। পাইপ লাগিয়ে পানি সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে মুহুর্তে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ এক পর্যায়ে দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    নিহত লিমনের পিতা কুদ্দুস জানান, ছয়মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল ছেলে। স্ত্রী তিনমাসের অন্তঃসত্ত্বা রয়েছে৷ সকালে দুই বন্ধু মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

    এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন