বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপিত

    মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “দেশীয় জাত– আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে এ বর্ণাঢ্য আয়োজন শুরু হয়।

    অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে এসে শেষ হয়। র‍্যালিকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠান প্রফুল্ল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। এছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ম শহীদুল্লাহ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা মাধবী সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোরশেদুল আলম এবং উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

    বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও দেশীয় জাতের উন্নয়ন নিশ্চিত করতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে বলেও তারা মত দেন।

    প্রদর্শনীতে মনোহরদী উপজেলার ১২টি ইউনিয়নের খামারিরা অংশগ্রহণ করেন। তারা তাদের খামারের বিভিন্ন পশু–পাখি—গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, ঘোড়া—প্রদর্শনীতে উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ মুহাইমিন আল জিহান প্রদর্শনীর সব স্টল ঘুরে দেখেন এবং খামারিদের উৎসাহ প্রদান করেন।

    দিনব্যাপী আয়োজন শেষে সেরা খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। র‍্যালি ও প্রদর্শনী মিলিয়ে পুরো মনোহরদীজুড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন