শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিপিএল ১২তম আসর: নিলামে দেশি তারকাদের ক্যাটাগরি তালিকা প্রকাশ

বিপিএল ১২তম আসর: নিলামে দেশি তারকাদের ক্যাটাগরি তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসরের বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের সূচি, নিলামের তারিখ এবং দলসংখ্যা—সবকিছুই নিশ্চিত করা হয়েছে।

গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এবারের আসরের মাঠের লড়াই। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।

নিলামের বিস্তারিত: দেশি-বিদেশি মিলিয়ে ৪০৮ ক্রিকেটার
বিপিএলের এবারের আসরকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম বা প্লেয়ার অকশন।

নিলামে অংশ নিতে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়াও, বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। সব মিলিয়ে ৪০৮ জন ক্রিকেটার নিলামে দল পাওয়ার অপেক্ষায় থাকবেন।

এই ঘোষণার মধ্য দিয়ে বিপিএল ভক্তদের অপেক্ষার অবসান হলো এবং দেশের ক্রিকেটাঙ্গনে নতুন করে উত্তেজনা শুরু হলো।

কোন ক্যাটাগরিতে কারা আছেন 

ক্যাটাগরি ‘এ’- লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম। 

ক্যাটাগরি ‘বি’- এই ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার। যার মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৌম্য সরকার, জাকের আলি অনিক

ক্যাটাগরি ‘সি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৮ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- আফিফ হোসেন, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, মুমিনুল হক, ইবাদত হোসেন, রনি তালুকদার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান

ক্যাটাগরি ‘ডি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৯ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম, হাসান মুরাদ

ক্যাটাগরি ‘ই’- এই ক্যাটারিতে রয়েছেন ৩৭ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, মুশফিক হাসান

ক্যাটাগরি ‘এফ’- এই ক্যাটারিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন