বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • প্রাণীসম্পদ বিষয়ক প্রদর্শনী ও সভা মুকসুদপুরে

    প্রাণীসম্পদ বিষয়ক প্রদর্শনী ও সভা মুকসুদপুরে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদের হবে উন্নতি"  "আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সকালে উপজেলার বনগ্রাম বাজার মাঠে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।

    উপজেলা প্রাণীসম্পদ অফিসের এলএসপি প্রবির ও সুকান্ত মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সফল খামারী লিয়াকত হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিক প্রমূখ। 

    এসময় প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।

    আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে, বনগ্রাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন