বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তৃণমূলের আস্থা, ধানের শীষে জহিরুল ইসলাম (মবিন)

    তৃণমূলের আস্থা, ধানের শীষে জহিরুল ইসলাম (মবিন)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ জহিরুল ইসলাম (মবিন)-এর প্রতি তৃণমূল নেতাকর্মীদের সমর্থন জোরদার হচ্ছে। দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সংগঠনে সক্রিয় ভূমিকার কারণে তাঁর জনপ্রিয়তা বাড়ছে বলে জানান স্থানীয়রা।

    মবিন হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক এবং বর্তমানে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন, দল তাকেই মনোনয়ন দেবে। নেতৃত্ব যাকে মনোনয়ন দেবেন, তাঁর সঙ্গেই কাজ করব।”

    তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

    নির্বাচিত হলে কিশোরগঞ্জ-১ আসনকে একটি আধুনিক মডেল শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দেন মবিন। তাঁর অঙ্গীকারের মধ্যে রয়েছে—মাদকমুক্ত এলাকা গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকরণ।

    তৃণমূলের আস্থা, রাজনৈতিক অভিজ্ঞতা ও উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখে স্থানীয়রা মনে করছেন—ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলে মোঃ জহিরুল ইসলাম (মবিন) কিশোরগঞ্জ-১ আসনে উল্লেখযোগ্য জনসমর্থন নিয়ে লড়াই করতে পারবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন