শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

অস্পষ্টতা-গুঞ্জন সব পেরিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে ছয় দল নিয়েই

অস্পষ্টতা-গুঞ্জন সব পেরিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে ছয় দল নিয়েই
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিপিএলকে ঘিরে চলমান ধোঁয়াশা এখনো পুরোপুরি কেটে যায়নি। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল নতুন এক ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আসন্ন মৌসুমে নোয়াখালীর প্রতিনিধিত্ব করবে দেশ ট্রাভেলস, যারা নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাচ্ছে।

গভর্নিং কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম বিভাগ লিগ স্থগিত হয়ে যাওয়ার কারণে বিপুল সংখ্যক ক্রিকেটার খেলতে পারছেন না। সেই শূন্যতা পূরণ করতে ও আরও বেশি খেলোয়াড়কে প্রতিযোগিতার সুযোগ দিতে অতিরিক্ত একটি দল অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “ক্রিকেটারদের কার্যক্রম সচল রাখা ও প্রতিযোগিতার মান ধরে রাখতে অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি প্রয়োজন ছিল। তাই নোয়াখালীকে নতুন দল হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সব মিলিয়ে বিপিএলকে কেন্দ্র করে নতুন দল যুক্ত হওয়া ভক্ত ও অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যদিও টুর্নামেন্টের অন্যান্য দিক এখনও নিশ্চিত নয়।

বিপিএল নিয়ে রাজ্যের অনিশ্চয়তা। এক সপ্তাহেরও কম বাকি, এখনও চূড়ান্ত হয়নি অনেককিছু। একের পর এক সভা করে যাচ্ছে গভর্নিং কাউন্সিল।

সময় কম হলেও ৬ দল নিয়ে দ্বাদশ আসর করতে চায় ক্রিকেট বোর্ড। আগের পাঁচ দলের সঙ্গে যুক্ত হচ্ছে নোয়াখালী। রাজশাহীর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে ব্যর্থ হওয়া দেশ ট্রাভেলসের কপাল খুলেছে। তবে এত অল্প সময়ে তারা কিভাবে দল গোছাবে সেটাই বড় প্রশ্ন। অন্যরা যখন সরাসরি চুক্তিতে বেশকিছু ক্রিকেটারকে দলে নিয়েছে।

দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পেছনে ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দেয়ার কথা বলছে গভর্নিং কাউন্সিল। বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত অনির্দিষ্টাকালের জন্য। ২৯ নভেম্বর ক্লাব কর্তাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড ও কোয়াব। সেখানেও বিদ্রোহীরা অংশ নেবে না বলে শোনা যাচ্ছে।

এমন অনিশ্চয়তার মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকে খেলার সুযোগ করতেই দল বাড়ানো হচ্ছে বলে দাবি বোর্ড কর্তারদের।

প্রত্যাশিত ব্যাংক গ্যারান্টি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা এখনো পাঠানো হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। এতসব ধোঁয়াশার মাঝেও বিপিএল আয়োজনে আশাবাদি বিসিবি। দুয়েকদিনের মধ্যে পুরো ব্যাপারটা খোলাসা করতে পারে সংবাদ সম্মেলন ডেকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন