বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ইসকন সদস্য বাধন সাহার ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন

    ইসকন সদস্য বাধন সাহার ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীতে আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে ইসকন সদস্য বাধন শাহা–র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বাদ মাগরিব বরমী চৌরাস্তা এলাকায় হাজারো তৌহিদী জনতা সমবেত হয়ে কড়া শাস্তির দাবি জানায়। জনতার উত্তেজনা ছিল স্পষ্ট, তাদের স্লোগান—“ধর্ম নিয়ে কটূক্তি দোষীদের শাস্তি চাই।”

    উক্ত মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন বরমী জামিয়া আনওয়ারিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মঈনুদ্দিন সিরাজী। বক্তৃতা করেন—হাফেজ মাওলানা আফতাব উদ্দিন শেখ, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার,লমাওলানা ইকবাল হোসাইন এবং আরও অনেকে।

    বক্তারা অভিযোগ করেন, বাধন শাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং তার কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা দাবী করেন, “বাধন শাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

    উক্ত মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিষয়টি কেন্দ্রীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন