শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • শার্শার সাব্বিরের পঙ্গুত্বমুক্তির জন্য প্রয়োজন ২ লাখ টাকা

    শার্শার সাব্বিরের পঙ্গুত্বমুক্তির জন্য প্রয়োজন ২ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নের সম্মন্ধকাঠি গ্রামের ভ্যানচালক নুরুজ্জামান এর ছেলে সাব্বির (২৩) চার বছর ধরে পঙ্গুত্ব বরণ করে আছে। 

    ইতিমধ্যে তার পায়ে ৭টি অপারেশন করা হয়েছে। আর ২টি অপারেশন করতে পারলে সে মুক্তি পাবে এই পঙ্গুত্ব থেকে। তার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু সহায়সম্বলহীন এই পরিবারের পক্ষে সেই টাকা জোগাড় করতে না পেরে বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে সাব্বির।

    সরজমিন সাব্বির এর বাড়িতে গিয়ে দেখা যায়, সাব্বির ২ হাতে ক্রাচ আর পায়ে অপারেশনের খাচা নিয়ে উঠানে বসে আছে। সাব্বির এর পিতা ভ্যনচালক নুরুজ্জামান বলেন, ২০২১ সালের জুন মাসে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বিরের পায়ের উপর উঠে গেলে বা পায়ের হাটুর নীচের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

    এরপর যশোরে ৪টি ও ঢাকায় ৩টি অপারেশন করানো হয়েছে। এযাবৎ প্রায় ১৫/১৬ লক্ষ টাকা খরচ হয়েছে যার সবটাই ঋণ করা এবং মানুষের সহযোগিতায়। 

    এখন আর ২টা অপারেশন করলে সাব্বির নিজের পায়ে হাঁটাচলা করতে পারবে বলে ডাক্তার আশ্বস্ত করেছেন। কিন্তু টাকার অভাবে অপারেশন করানো সম্ভব হচ্ছে না। নিজেদের কোনো জায়গা জমি নেই। সরকারের বরাদ্দ দেওয়া জায়গায় কোনোরকমে মাথা গুঁজে থাকেন। তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর বিকাশ ও নগদ নম্বর ০১৯৪০৭৩০৩৯৩।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন