বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নির্ণয়ে বুধবার আসবে বিশেষজ্ঞ দল

    নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নির্ণয়ে বুধবার আসবে বিশেষজ্ঞ দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রকৃত অবস্থা নির্ণয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল আগামী বুধবার নরসিংদীতে আসছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রবিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসাইন।

    ডিসি জানান, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করতে বিশেষজ্ঞদের কারিগরি মূল্যায়ন প্রয়োজন। এ কারণে বুয়েটের দল ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করবে। পাশাপাশি জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সব দপ্তরপ্রধানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা আংশিক বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচজনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছে বলেও জানান তিনি।

    ক্ষতিগ্রস্ত বহুতল ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছিল কি না—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিসি আরও বলেন, ভবিষ্যতে কোনো ধরনের ঝুঁকি এড়াতে ভবন নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড অনুসরণের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

    এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিভিল সার্জন, ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন