বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউলদের পাল্টাপাল্টি কর্মসূচি

    মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউলদের পাল্টাপাল্টি কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে আলেম-ওলামা এবং বাউল সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের বিজয় মেলার মাঠের দক্ষিণপাশ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। 

    সকালে আলেম-ওলামারা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহীদের জনতা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলার মাঠের সামনে সমবেত হয়।

    অন্যদিকে একই স্থানের অপর পাশে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার সমর্থকরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া–পাল্টাধাওয়া হয়।

    সংঘর্ষে বাউল সমর্থক শিবালয়ের আব্দুল আলিম, সিংগাইরের আরিফুল এবং ঝিটকার জহিরুল আহত হন। অপরদিকে বাউল সমর্থকদের হামলায় আলেম-ওলামা পক্ষের নবগ্রাম ইউনিয়নের বড়ঙ্গখোলা গ্রামের আব্দুল আলিম আহত হন। আহত চারজনই বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

    উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির কারণে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন