শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ক্রিকেট লিগ শুরুর পথে বাধা কি কাটবে?

ক্রিকেট লিগ শুরুর পথে বাধা কি কাটবে?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ৪৩টি ক্লাবের কর্মকর্তারা ক্রিকেট লিগ বয়কট করার ঘোষণা দিয়েছিলেন অক্টোবরে শেষ হওয়া নির্বাচনের সময়। ফলে প্রথম বিভাগ ক্রিকেটের সূচি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

তাই আগামী ২৯ নভেম্বর ক্লাব মালিকদের চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। তবে বয়কটের ডাক দেওয়া ক্লাব কর্মকর্তারা বিসিবির সঙ্গে বসবেন কি না সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। 

জানা গেছে, আগামীকাল নিজেদের মধ্যে আলোচনা করবেন ক্লাব কর্মকর্তরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে বসিবি সঙ্গে আলোচনায় বসবে কিনা। 

বিসিবির পাঠানো আমন্ত্রণপত্রে বলা রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকার ক্লাবসমূহের সঙ্গে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও চা-চক্রের আয়োজন করেছি।

এই চা-চক্রে ক্লাবগুলোর সঙ্গে যেকোনো অসামাধানকৃত বিষয় নিয়ে আলোচনা, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে বিশ্বাস করে বিসিবি। 


দৈএনকে/ জে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন