বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

    আশুলিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    রবিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

    এর আগে শনিবার বিকেল পৌণে ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মোঃ শহীদুল্লাহ (৩১) কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে।

    পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। সেই সাথে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন