বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    গাজীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর সদর উপজেলার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম আঃ বারীর দুই ছেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

    শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের নেতা শাহ জালাল ও তার তিন সহোদর রিপন, সোহাগ ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। তাদের পেছনে স্থানীয় প্রভাবশালী হাজী মোতালেবের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তারা। বক্তাদের ভাষ্য, এ চক্রটি জমি দখল, চাঁদাবাজি, মারধরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

    শিক্ষক পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পথে ঘেরাও করে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থানায় মামলা হলেও এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    তারা বলেন, ‘আমরা একজন শিক্ষকের সন্তান। শান্তিতে থাকতে চাই। কিন্তু সন্ত্রাসীদের কারণে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

    মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন