বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নতুন কোচ পেল শাহরুখের দল

    নতুন কোচ পেল শাহরুখের দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের আগেই দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গত আইপিএলে তারা সুবিধা করতে পারেনি। ফলে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে তাদের পরিবর্তনের শুরু।

    অক্টোবরের শেষের দিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিষেক নায়ার। যিনি এর আগে কেকেআরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নায়ারের পর এবার সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি, যিনি কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। এছাড়া ভারতীয় জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে কাজ করা শেন ওয়াটসনও সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত আছেন।

    কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কেকেআর ফ্যামেলিতে টিম সাউদিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এবার তিনি এলেন কোচিংয়ের সামর্থ্য নিয়ে। আমাদের বোলিং বিভাগকে সঠিক শেপে আনার জন্য টিমের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা বড় উপকরণ হিসেবে কাজ করবে। তার নেতৃত্বের গুণ ও ধীরস্থির মনোভাব আমাদের তরুণ বোলারদের জন্য আদর্শ মেন্টর।’

    ২০২৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায়ের অল্প সময়ের মাঝেই কোচিংয়ে যোগ দেন সাউদি। তিনি ইংল্যান্ডের বোলিং বিভাগে কাজ করেছেন। আইপিএলে এক সময় কলকাতার পেসার হিসেবে প্রতিনিধিত্ব এই তারকা কোচ হলেন এবার। স্বভাবতই উচ্ছ্বসিত সাউদি, ‘কলকাতা আমার কাছে সবসময় ঘরের মতো, তাদের হয়ে নতুন ভূমিকায় ফেরা অনেক সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজির দারুণ সংস্কৃতি, অনুরাগী সমর্থক ও খেলোয়াড়দের দারুণ একটি গ্রুপ আছে। ২০২৬ আইপিএলে দল যেন সাফল্য পায় সেলক্ষ্যে আমি বোলারদের নিয়ে কাজ করব।’

    এর আগে কলকাতার পেস বোলিং কোচের দায়িত্বে ভারত অরুন এবং স্পিন বিভাগ সামলেছেন কার্ল ক্রো। দুজনই এবার লখনৌ সুপার জায়ান্টসের কোচিংয়ে যুক্ত হয়েছেন। ফলে সাউদির পর কলকাতার স্পিন বিভাগেও এবার নতুন কাউকে দেখা যাবে। এ ছাড়া গত মৌসুম থেকে তাদের মেন্টরের ভূমিকায় আছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। সাউদি ২০২১ মৌসুমে যোগ দিয়ে তিন মৌসুম কলকাতার হয়ে খেলেছেন। এর আগে ২০১১-২৩ আসরে চেন্নাই, রাজস্থান, বেঙ্গালুরু ও মুম্বাইতে দেখা গেছে সাবেক কিউই তারকাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন