শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছর কারাদণ্ড

    ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেনসিডিল রাখার দায়ে বেনাপোলের পুটখালী এলাকার মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

    মঙ্গলবার (১১ নভেম্বর) যশোরের বিশেষ জজ এস. এম. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের পুটখালী ইউনিয়ন  গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।

    মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ নভেম্বর সকালে পুটখালী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায় বেনাপোল সীমান্তের বিজিবি সদস্যরা। অভিযানে হাফিজুর রহমান ও তামিম হোসেন মোবারক নামে এক কিশোরকে আটক করা হয়। হাফিজুরের কাছ থেকে ৯০ বোতল এবং তামিমের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই মাসুম বিল্লাহ হাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তামিমের বিরুদ্ধে শিশু আইনে দোষীপত্র প্রদান করেন।

    দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। হাফিজুরের উপস্থিতি এ সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন