শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • মোরেলগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় শহরের পৌরপার্ক থেকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যানারে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

    পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।

    তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের দিন। এদিন সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছিল।”

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন,  কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বর্তমান সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

    র‌্যালি ও পথসভাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন