শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • চুয়াডাঙ্গা জামায়াতের আমির: মুক্তিযোদ্ধারা দেশের মাথার তাজ

    চুয়াডাঙ্গা জামায়াতের আমির: মুক্তিযোদ্ধারা দেশের মাথার তাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মতবিনিময় কালে রহুল আমীন- মুক্তিযোদ্ধারা আামাদের মাথার তাজ। জামায়াতে ইসলামী জেলা আমীর রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক।

    মুক্তিযোদ্ধারা এ জাতীর শ্রেষ্ঠ সন্তান। সুখে -দুখে, বিপদে আপদে যেকোন প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। মুক্তিযোদ্ধাদের পরামর্শ আমরা সাদরে গ্রহন করবো। তিনি আরো বলেন, অসুস্থ প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। জামায়াতে ইসলামীর উদ্যোগে জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা আমীর রুহুল আমীনের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তযোদ্ধা দলিল উদ্দীন।

    বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন , যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন