বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সচেতনতা গড়ে তুলতে সংযোগ যুব গণ পাঠাগারের উদ্যোগ

     সচেতনতা গড়ে তুলতে সংযোগ যুব গণ পাঠাগারের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজ্ঞান সাক্ষরতা বৃদ্ধি, পরিবেশ সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে যুব সমাজকে বিজ্ঞানমুখী করার লক্ষ্য নিয়ে বিজ্ঞান ক্ল্যাব ও ল্যাব স্থাপনে সহায়তার আহ্বান জানিয়েছে সংযোগ যুব গণ পাঠাগার ও বিজ্ঞানক্লাব।

    বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকালে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের কাটাখালী সিকদার সড়কে সংযোগ বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে বেসরকারি উদ্যোগকে সহযোগিতা করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে যুব পর্যায় পর্যন্ত বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি করতে হবে। বিজ্ঞান, ধর্ম ও উন্নয়নের সমন্বয়েই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তারা।

    সংযোগ যুব গণ পাঠাগার, আর্কাইভ ও বিজ্ঞান ক্লাবের সেক্রেটারি এবং জাতীয় যুব ফোরামের সেক্রেটারি তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা রবিন বসাক।

    সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ সারওয়ার, কিশোরগঞ্জ প্রেস সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, বিএসকেপির জেলা সভাপতি ও মুভি বাংলা টিভির প্রতিনিধি জোনায়েদ হোসেন জুয়েল, সাংবাদিক ফরহাদ হোসেন রাজ, সাংবাদিক আল আমীন, নন্দিত টিভির প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিন, নারী সংগঠক লিপি রানী দাস, আশরাফুন্নেছা, সোহানা আক্তার, মিতু আক্তার প্রমুখ।

    সভা শেষে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে পাঠ প্রতিযোগিতার জন্য বিনামূল্যে বই সরবরাহের ঘোষণা দেয়ায় প্রতিষ্ঠানটির পরিচালককে ধন্যবাদ জানানো হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন