বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জনগণের ভালোবাসায় সিক্ত কফিল উদ্দিন আহমেদ: উন্নয়ন ও কল্যাণের প্রতিশ্রুতি

    জনগণের ভালোবাসায় সিক্ত কফিল উদ্দিন আহমেদ: উন্নয়ন ও কল্যাণের প্রতিশ্রুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদের সমর্থনে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চ ও আশপাশের রাস্তাজুড়ে জনতার ঢল নামে।

    বক্তব্য রাখতে গিয়ে কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।”

    তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধপরায়ণ নই। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেয়নি, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। কিন্তু আমরা ক্ষমতার লোভে কারো বাড়িঘর ভাঙচুর করি না, আগুন দেই না।”

    তিনি বিগত সরকারের সমালোচনায় কফিল উদ্দিন বলেন, “আরাফাত রহমান কোকোর ইন্তেকালের পরও তারেক রহমানকে দেশে আসতে দেয়নি সরকার। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে। কারণ তারা জানে— তারেক রহমান দেশে ফিরলে তাদের রাজনীতি টিকবে না।”

    এলাকাবাসী জানান, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকের কর্মসংস্থান করেছেন। তাই জনগণের একটাই দাবি— তাকে বিএনপির মনোনয়ন দিতে হবে।

    ছোট পরিসরে উঠান বৈঠকের পরিকল্পনা থাকলেও বিপুল জনসমাগমে অভিভূত আয়োজকরা।
    উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা   আয়নাল মেম্বার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন