বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধর সঙ্গে উঠান বৈঠকে মোস্তফা জামান

    শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধর সঙ্গে উঠান বৈঠকে মোস্তফা জামান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই উঠান বৈঠক ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

    সভায় মোস্তফা জামান বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে। বিএনপি জনগণের দল—এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে।”

    তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতি ও দুঃশাসন চালিয়েছে, তার ফল আজ ভোগ করছে দেশের সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব আর অস্থির রাজনৈতিক পরিস্থিতি মানুষকে হতাশ করছে। তাই এখন সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সাহসের সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।”

    অন্যান্য বক্তারাও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচনই হতে পারে দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। এজন্য তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

    উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন