বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঢাকা-১৮ আসনে ধোঁয়াশা, এস এম জাহাঙ্গীরকে চায় স্থানীয় বিএনপি

    ঢাকা-১৮ আসনে ধোঁয়াশা, এস এম জাহাঙ্গীরকে চায় স্থানীয় বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৩ নভেম্বর বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মনোনয়ন তালিকা (খসড়া) চূড়ান্ত করেছে। দেশের ২৩৭টি আসনে একক প্রার্থী নির্ধারণ করা হলেও, ঢাকা-১৮ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি দল। ফলে এ আসনের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে গভীর হতাশা ও ক্ষোভ।

    বিশেষ করে এস এম জাহাঙ্গীর হোসেনের অনুসারীরা মনে করছেন, এখনো তাদের নেতার প্রতি দল সুবিচার করবে এবং সঠিক মূল্যায়ন করবে। তারা বিশ্বাস করেন, উত্তরার রাজনীতিতে পরিশ্রম, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলির কারণে এস এম জাহাঙ্গীর হোসেনই হতে পারেন বিএনপির অন্যতম যোগ্য প্রার্থী।

    দলের জন্য দীর্ঘদিন মাঠে থাকা এই নেতা শুধু তৃণমূলের আস্থা অর্জন করেননি, বরং প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন সামনের সারিতে। তার নেতৃত্বে উত্তরার অসংখ্য নেতাকর্মী সংগঠিত হয়েছেন।

    মনোনয়ন তালিকায় নাম না থাকায় গতকাল থেকেই তার অনুসারীরা ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় বৈঠকে নিজেদের হতাশা প্রকাশ করেছেন। তবে তারা এখনও আশাবাদী
    “আলো আসবেই, দল শেষ পর্যন্ত এস এম জাহাঙ্গীর ভাইয়ের সঠিক মূল্যায়ন করবে।”

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৮ আসনে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উত্তরার তৃণমূল সংগঠন অত্যন্ত সক্রিয়। সেখানে এস এম জাহাঙ্গীর হোসেনের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দলের নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    নেতাকর্মীদের একটাই প্রত্যাশা—“যে নেতা ঘাম, শ্রম ও ত্যাগ দিয়ে দলকে ধরে রেখেছেন, তিনিই যেন এবার ধানের শীষের প্রার্থী হন।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন