শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • অনলাইনে নগ্ন ভিডিও ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টায় মামলা

    অনলাইনে নগ্ন ভিডিও ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টায় মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলে নগ্ন ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে মুনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শার্শার রাড়িপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে। আসামি মুনির হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহিদের ছেলে।

    মামলার অভিযোগে জানা গেছে, আসামি মুনির হোসেনের সাথে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি মুনির হোসেন তরুণীর সাথে ভিডিও কলে কথা বলা শুরু করে। এরপর মুনির কৌশলে তরুণীর নগ্ন ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মুনির বিবাহিত জানতে পেরে তরুণী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে মুনির তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি মুনির তরুণীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ওই তরুণীর মানসম্মান ক্ষুণ্ন হয়। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন