রোনালদোর মন্তব্যে ফের উত্তপ্ত মেসি বনাম রোনালদো বিতর্ক

আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে সেরা, মেসি না রোনালদো?
এই চিরচেনা বিতর্কে আবারও উত্তাপ ছড়ালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রোনালদো বলেন,
“আমি আমার ক্যারিয়ার, পরিশ্রম এবং ধারাবাহিক পারফরম্যান্সের জন্য গর্বিত। পরিসংখ্যানই বলে আমি ইতিহাসের অন্যতম সেরা—হয়তো সেরা।”
তিনি আরও যোগ করেন,
“আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি জানি, আমার মতো কেউ মাঠে এত দীর্ঘ সময় ধরে একই মান ধরে রাখতে পারেনি।”
এই মন্তব্যের পরই ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও শুরু হয়েছে ‘মেসি বনাম রোনালদো’ বিতর্কের নতুন অধ্যায়।
বিশ্লেষকরা বলছেন, রোনালদোর এই বক্তব্য তাঁর আত্মবিশ্বাসের প্রতিফলন, আর সমর্থকদের মতে, মেসি ও রোনালদো দুজনই তাঁদের নিজস্ব পথে কিংবদন্তি।
রোনালদো বনাম মেসি: সংক্ষিপ্ত তুলনা
দিক রোনালদো মেসি
গোল সংখ্যা ৮৮০+ ৮২০+
আন্তর্জাতিক ট্রফি ইউরো, নেশন্স লিগ কোপা আমেরিকা, বিশ্বকাপ
ব্যালন ডি’অর ৫ ৮
এ যেন স্বভাবসুলভ রোনালদো। প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ আর নিজের শ্রেষ্ঠত্বের প্রশ্নে আপোসহীন। যুগের পর যুগ পেরোলেও চিরপ্রতিদ্বন্দীর সঙ্গে তুলনায় অনড় নিজের অবস্থানে।
আলোচিত ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মরগানের ইউটিউব শো- আনসেন্সরড উইথ রোনালদোতে সি আর সেভেন কথা বলেছেন তাকে নিয়ে হওয়া সব বিতর্কিত ইস্যুতে। ভক্ত তো বটেই, সমালোচকদের জন্যও আছে অনেক উত্তর।
মেসি রোনালদোর শ্রেষ্ঠত্ব ইস্যুর মূলে সাবেক সতীর্থ ওয়েইন রুনির করা এক মন্তব্য। ইংলিশ তারকার মতে দুজনেই দারুণ ফুটবলার, তবে মেসি সর্বকালের সেরা। কিন্তু ম্যানইউ কিংবদন্তীর এমন মন্তব্য আমলে নিতে চাননা সিআর সেভেন।
সট ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, লিওনেল মেসি আমার চেয়ে সেরা ফুটবলার? আমি এই মন্তব্যের সঙ্গে একমত নই। এ ইস্যুতে আমি বিনয়ী হতে চাই না।
সম্প্রতি ক্রীড়া ইতিহাসের প্রথম বিলিয়নিয়ারের খেতাব পান রোনালদো। এমন স্বীকৃতিতেও ঘোর আপত্তি পর্তুগিজ অধিনায়কের। বিলিয়নার হয়েছেন অনেক আগেই বলে দাবি সিআর সেভেনের।
পিয়েরস মরগানের ইন্টারভিউতে রোনালদো উত্তর দিয়েছেন অনেক ব্যক্তিগত প্রশ্নেরও। চল্লিশ পেরোনোর পর বিয়ের সিদ্ধান্ত কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেয়া জার্সি নিয়ে প্রশ্ন। যেখানে অটোগ্রাফে লেখা 'প্লে ফর পিস'।
সাক্ষাৎকারে বাদ যায়নি জাতীয় দল সতীর্থ দিয়েগো জোতার শেষকৃত্যে অংশ না নেয়ার বিতর্ক। যে অনুষ্ঠানে সেলেসাও দাস কুইনসের পুরো দল অংশ নিলেও অনুপস্থিত ছিলেন রোনালদো।