বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুর দুইটি দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

    শ্রীপুর দুইটি দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরের মধ্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন ২০মিনিট পর আগুণ  নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। 

    সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে একটি তোলার গোডাউন থেকে আগুন সুত্রপাত হয়ে। আগুণে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গোডাউন ও ফারুকের লেপ-তোষকের দোকানের তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। 

    বাজারের ব্যবসায়ী আমান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মধ্যবাজারে তুলার গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। এসময় বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনে নেওয়ার জন্য কাজ করে। পরে ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। তার মধ্যেই পুড়ে যায় দুটি গোডাউন। বাজারে এরকম তুলার গোডাউন কতটা যৌক্তিক তা ভেবে দেখার সময় এসেছে।গত বছর ও বাজারে তুলার গোডাউন থেকে আগুন লেগে ছিলো।

    ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন, তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। পাশেই আমাদের মার্কেট রয়েছে। বাজারের ব্যবসায়ীদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসে।

    মোহামদ আলীর একাডেমী প্রধান শিক্ষক রেজানুর জানান, গোডাউনের পাশে আমার স্কুলে আজকে তিন শত বিশ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলো। আল্লাহ আমাদের হেফাজত করেছেন। স্কুলের পাশে একরম গোডাউন, এটা কতটুক যৌক্তিকতা আছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ এ বিষয়ে তদন্তকরে ব্যবস্থা গ্রহন করুন। হয়তো এসব গোডাউন সড়িয়ে দিন না হয় আমাদের নির্দেশনা দিন আমরা কি করবো।

    হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, আমার দোকানের পেছনে আমার মালামাল রাখার জন্য একটি গোডাউন ছিলো। তার পাশে তুলার গোডাউন থেকে আগুণের সুত্রপাত হয়। আগুনে আমার মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।

    মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সকালে আগুনের খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৮ মিনিটের  চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। আগুনে দুটি গোডাউনের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন