শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সহধর্মিনী রোকসানা জামানের ইন্তেকাল

    সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সহধর্মিনী রোকসানা জামানের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের মনিরামপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মনিরামপুর অফিস প্রধান মনিরুজ্জামান মনিরের সহধর্মিনী রোকসানা জামান (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রবিবার (২ নভেম্বর) ভোররাতে পৌরসভার মোহনপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    রোকসানা জামান ছিলেন দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্নার বোন।

    জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুমার মরদেহ মাসনা মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।

    তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পরিবারের সদস্যবৃন্দ। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী, পূর্বাঞ্চল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, মফস্বল সম্পাদক আসিব আলতাফ, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক এস. এম. আতিয়ার রহমান, চিফ রিপোর্টার মো. সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুখ আহমেদসহ অন্যান্যরা।

    জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, সহসভাপতি ফারুক আলম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক এস. এস. সিদ্দিক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য উৎপল বিশ্বাস, সদস্য রিপন হোসেন সাজু, সাংবাদিক সানোয়ার হোসেন তিতু ও সাংবাদিক শাহাজান শাকিলসহ প্রমুখ।

    মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান জানাজায় অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সহধর্মিনীর মৃত্যুতে মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন