বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মুম্বাইয়ে বৃষ্টি, অনিশ্চয়তার মেঘ নারী বিশ্বকাপের ফাইনালে

মুম্বাইয়ে বৃষ্টি, অনিশ্চয়তার মেঘ নারী বিশ্বকাপের ফাইনালে
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সব আয়োজন শেষ করে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম মুখর হয়ে উঠেছিল ক্রিকেট উন্মাদনায়। কিন্তু ফাইনালের ঘণ্টা খানেক আগে হঠাৎ করেই রূপ নিল সবকিছু অনিশ্চয়তায়—কারণ মুম্বাইয়ের আকাশে নেমে এলো বৃষ্টির দাপট।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই আকাশ ঘন মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামায় মাঠকর্মীরা কাভার টেনে দেন। ফলে ফাইনালের সূচি অনিশ্চয়তার মুখে পড়ে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার আগে বৃষ্টি কমলেও আর্দ্রতা ও ভেজা আউটফিল্ড ম্যাচের সময়সূচি প্রভাবিত করতে পারে। দুই দলের সমর্থকরাও উদ্বেগে দিন কাটাচ্ছেন—বিশেষ করে যারা মাঠে উপস্থিত হয়েছেন প্রতীক্ষিত সেই প্রথম বিশ্বকাপ শিরোপার লড়াই দেখার আশায়।

স্টেডিয়ামের উইকেট, আউটফিল্ড- পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিকাল সোয়া তিনটা নাগাদ বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। ক্রিকইনফোর রিপোর্টে লেখা হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এ অবস্থায় ম্যাচ নিয়েই শঙ্কায় পড়ে গেছে সবাই।

বৃষ্টি শেষে ম্যাচ শুরু করা গেলেও, নিশ্চিত ওভার কেটে নেওয়া হবে দুই দলের কাছ থেকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন