ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন