বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিসংযোগ, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

    শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিসংযোগ, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি ঝুট গুদামে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাদল মণ্ডলের বিরুদ্ধে। এতে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কামাল উদ্দিন সরকার। এ ঘটনায় তিনি তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

    শনিবার (১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে নিজ অফিসে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল উদ্দিন সরকার এই অভিযোগ করেন।
    আসামিরা হলেন,শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি আনসার রোড এলাকার হাফিজ উদ্দিন মণ্ডলের ছেলে বাদল মণ্ডল (৪০), সাফিজ উদ্দিন মণ্ডলের ছেলে ফরহাদ মণ্ডল (৩৫) এবং আব্দুল কাদিরের ছেলে নাঈম শেখ (২৫)। এছাড়া অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, “আমি গত ২০ বছর ধরে স্থানীয় রাতুল অ্যাপারেলস থেকে কার্যাদেশ পেয়ে ঝুট ব্যবসা করছি। আমার বাড়ির পাশে একটি গুদামঘরে ঝুট ও গার্মেন্টসের মালামাল রাখা ছিল। আসামিরা দীর্ঘদিন ধরে ব্যবসা দখল নিতে হুমকি দিচ্ছিল। সম্প্রতি তারা গুদামের রাস্তা ইট-বালু ফেলে বন্ধ করে দেয় যাতে আমি মালামাল সরাতে না পারি।”

    তিনি আরও বলেন, “গত ২৮ অক্টোবর ভোররাতে আসামিরা পেট্রোল ছিটিয়ে গুদামে আগুন লাগিয়ে দেয়। এতে গুদামে থাকা ঝুট ও গার্মেন্টস সামগ্রীসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।”

    কামাল উদ্দিন আরও অভিযোগ করেন,“আসামি বাদল মণ্ডলরা আগের সরকারের সময় স্থানীয় প্রভাবশালী নেতাদের সহযোগিতায় আমাকে ব্যবসা থেকে সরানোর চেষ্টা করেছে। সাম্প্রতিক সময়ে তারা রাজনৈতিক ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে গুদামে আগুন দেয়।”

    অভিযুক্ত বাদল মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়; ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন,“ঘটনার পর মামলা রুজু করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন