শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • মোরেলগঞ্জে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস

    মোরেলগঞ্জে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

    শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবদুল হালিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউএনডিপি লজিক প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. আবদুল আলীম।

    সভায় সভাপতিত্বো করেন সহকারি পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়ের মোল্লা মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মো. কবির হোসেন, শিলা রানী, বাবুল মোল্লা, শওকত আলী প্রমুখ।

    উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মোরেলগঞ্জ উপজেলায় রাজস্ব আদায় হয়েছে ৭৫,২১০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিলে সংগৃহীত হয়েছে ৪৫,৬৫৫ টাকা। বর্তমানে উপজেলার বিভিন্ন লজিক প্রকল্পের আওতায় ১৪টি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে, যেখানে ২২৬৫ জন সদস্য যুক্ত আছেন।

    এই সদস্যদের মধ্যে ২৫ জন করে প্রতিজন ৩০,৫২০/টাকা শেয়ার ও সঞ্চয় বাবদ পেয়েছেন, যার মোট পরিমাণ ৬,৯১,২৭,৮০০ টাকা। এই অর্থ সদস্যদের নামে পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

    উপজেলায় বর্তমানে মোট ৭,৪৩৩টি সমবায় সমিতি কার্যক্রম চালাচ্ছে, যার মধ্যে পাটুরিয়া কালিবাড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং তাফালবাড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন