শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • যশোরে ছয়টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    যশোরে ছয়টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭’৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

    আটক আবু বক্কর সিদ্দিক বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

    বিজিবি জানায়, আবু বক্কর সিদ্দিক প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন