বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • লায়ন্স ক্লাবের চেয়ারম্যানের দায়িত্বে সংবাদিক রফিকুল ইসলাম শান্ত

    লায়ন্স ক্লাবের চেয়ারম্যানের দায়িত্বে সংবাদিক রফিকুল ইসলাম শান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (২০২৫-২০২৬) হিসেবে নির্বাচিত হয়েছেন, দেশে বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক-প্রকাশক লায়ন রফিকুল ইসলাম শান্ত ।

    গত ২ অক্টোবর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর (২০২৫-২০২৬) গভর্নর মোহাম্মদ আনোয়ার হোসাইন ভূইয়া স্বাক্ষরিত একটি পত্রে নির্বাচিত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

    লায়ন্স ক্লাব ইন্টারন‍্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর বর্তমান গভর্নর মোহাম্মদ আনোয়ার হোসাইন ও লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের কর্ণধার ও ডিস্ট্রিক্ট নেতা লায়ন মোঃ নুরুন্নবী কামাল এর  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং তাদের নির্দেশনা ও সহযোগিতায় নবনির্বাচিত চেয়ারপার্সন সাংবাদিক লায়ন রফিকুল ইসলাম শান্ত লায়ন্স ক্লাবের কর্মকান্ড পরিচালনায় মনোযোগী হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

    লায়ন রফিকুল ইসলাম শান্ত আমেরিকা, আজারবাইজান, সৌদি আরব, আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন