শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে পিস্তলসহ আটক ১

    বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে পিস্তলসহ আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল সীমান্তে আবারও বিজিবির সফল অভিযানে অস্ত্র উদ্ধারসহ  আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান, তিনি যশোরের শার্শা উপজেলায়, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের  দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

    ২১ বিজিবির অধিনায়ক লেঃ মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র বিওপির ০১টি চৌকষ টহল দল ২৮ অক্টোবর ভোর ৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে, আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে আটক আসামীর বাড়িতে,। অভিযান পরিচালনা করে তার ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ০১ টি পিস্তল উদ্ধার করা হয়। 

    বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১০,০০০ (দশ হাজার) টাকা ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

    অভিযান শেষে তাকে অস্ত্রসহ আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন