বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগ

    শ্রীপুরে সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী (কেরানি) তাজ উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি দলিল সম্পাদনের নামে ঘুষ লেনদেনে জড়িত থেকে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, অর্জিত অপ্রদর্শিত সম্পদ বৈধতার আড়াল করতে তাজ উদ্দিন তার বেকার পুত্র সুমনের নামে শ্রীপুর সদরে ‘বিসমিল্লাহ ফার্মেসি’ নামের একটি ঔষধের দোকান চালু করেছেন। অভিযোগ আছে, অফিস শেষে তিনি ওই ফার্মেসিতে বসেই সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনৈতিক লেনদেন সম্পন্ন করেন।

    ঘটনার অনুসন্ধানে স্থানীয় সাংবাদিক তানভীর আহমেদ শনিবার (২৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। পরদিন রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে কেরানি তাজ উদ্দিনের ছেলে সুমন ওই সাংবাদিকের পথরোধ করে প্রশ্ন তোলেন— “গতকাল ভিডিও ধারণের কারণ কী?” এরপর সাংবাদিককে জোরপূর্বক তার বাবার কর্মস্থল সাব-রেজিস্ট্রি অফিসে যেতে বলেন। অন্যথায় মারধরের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তানভীর আহমেদ।

    এমন বৈরি পরিস্থিতিতে সহকর্মী সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে তানভীর আহমেদকে উদ্ধার করেন।

    এ বিষয়ে অভিযুক্ত কেরানি তাজ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    স্থানীয় সচেতন মহল বিষয়টির তদন্তপূর্বক সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন