বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দক্ষিণখানে বিএনপির উঠান বৈঠক:

    রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা

    রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

    উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

    প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। চাঁদাবাজি, দখলবাজি কিংবা দুর্নীতি বিএনপির নীতির পরিপন্থী। বিএনপির নামে যারা এসব অপকর্ম করছে, তারা আসলে আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে।

    তিনি আরও বলেন, দক্ষিণখানে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করলে জনগণ আমাকে জানাবেন, আমরা তাকে আইনের হাতে তুলে দেবো।

    রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে হেলাল তালুকদার বলেন, তারেক রহমানের প্রণীত এই ৩১ দফাই পারে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশৃঙ্খল দেশ গঠন করতে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে হবে।

    তিনি আরও প্রতিশ্রুতি দেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে। জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করব ইনশাআল্লাহ।”

    বৈঠকের এক পর্যায়ে পুরো স্থান জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ উঠান বৈঠককে দক্ষিণখান এলাকায় বিএনপির আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনের কার্যক্রম জোরদারের অংশ হিসেবে একটি সফল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন