বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চাঁদাবাজি করলে নিজেই মামলা করব: বিএনপি নেতা কফিল উদ্দিন

    চাঁদাবাজি করলে নিজেই মামলা করব: বিএনপি নেতা কফিল উদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরখান এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, এবং সভায় সভাপতিত্ব করেন বিএনপি উত্তরখান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বকুল।

    বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,“বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে চাই, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো উপহার পায়।”

    তিনি আরও বলেন, “চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান এই এলাকায় থাকবে না। কেউ এমন অন্যায় কাজে জড়ালে আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। রাজধানীর দক্ষিণখানসহ প্রতিটি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বিএনপি জনগণের দল — এই দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

    রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনই বিএনপির লক্ষ্য বলে বক্তারা উল্লেখ করেন।

    উক্ত উঠান বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং দলীয় নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচি প্রচারে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন