বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তুরাগে এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

    তুরাগে এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও শিল্পপতি এম কফিল উদ্দিন আহমেদ এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ি চৌরাস্তা (কামারপাড়া, ৫৪ নং ওয়ার্ড, তুরাগ) এলাকায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

    উক্ত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মোতালেব হোসেন।

    উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    আয়োজকদের পক্ষ থেকে সকল নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন