বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিইউপি সাবেক শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি আটক  

    বিইউপি সাবেক শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি আটক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও (৩৭) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

    রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, “ঘটনার পর থেকে তিন আসামিই পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় যৌথ অভিযানে সোহেল রোজারিওকে কালীগঞ্জ থেকে এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

    এর আগে মিঠু বিশ্বাসকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলার তৃতীয় অভিযুক্ত বিপ্লব রোজারিও (৪০) এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–১৯) করেন। মামলায় প্রধান আসামি করা হয় সোহেল রোজারিওকে।

    এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার পথে ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সহায়তায় তরুণীকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, “গ্রেপ্তার সোহেল রোজারিওকে রিমান্ডে নেওয়ার আবেদন প্রস্তুত করা হচ্ছে। আদালতের অনুমতি পাওয়ার পর জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত জানা যাবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন