বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ৩১ দফার প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা 

    ৩১ দফার প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

    দীর্ঘদিন যাবত মানিকগঞ্জ জেলার শহর, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিভিন্ন ওয়ার্ড, উপশহর ও গ্রাম গঞ্জে এমনি বিভিন্ন পাড়া মহল্লায় দেখা যাচ্ছে ৩১ দফার গুরুত্ব মানুষের মাঝে তুলে ধরতে ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা। 

    জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব নানা ধর্মী প্রচারনার মাধ্যমে তুলে ধরছেন জেলা বিএনপির এই নেত্রী। তিনি

    প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচীতে ৩১ দফার প্রচারনা কখনো নিজে বক্তব্যের মাধ্যমে, কখনো উঠান বৈঠকের মাধ্যমে আবার কখনো শিল্পীদের  গান- কবিতা ও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে  তোলার  নানা চেষ্টা করে যাচ্ছেন ।

    তিনি নিজে এবং তার পক্ষে মানিকগঞ্জের বিভিন্ন  নির্বাচনী এলাকায় গ্রামেগঞ্জে প্রতিদিন উঠান বৈঠক, গণসংযোগ করছেন নেতাকর্মীরা। এতে ব্যাপকভাবে সাড়া পড়ছে তৃণমূল পর্যায়ে।
     
    ধারাবাহিক প্রচারনার অংশ হিসেনে মানিকগঞ্জ জেলার জয়রা এলাকায় প্রচারনা সভায় দেখা যায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি। আজ জাগীর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোহাম্মদ ইজ্জত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফরোজা খানম রিতা। এ সময় তিনি আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে মূল মঞ্চ ছেড়ে উপস্থিত সাধারণ  জনগনের মাঝে গিয়ে  সরাসরি নানা বিষয়ে  তূনমূলের মানুষের কথা শুনেন এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। 

    রিতা বলেন," আপনাদের  অনেক সমস্যা রয়েছে, আর এ সকল সমস্যা সমাধানের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। বিএনপির সবসময় সাধারণ মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আমাদের দেশ যেন সুন্দরভাবে চলে, আমাদের সন্তানরা যেন সঠিকভাবে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনা শেষে তারা যেন ভালো চাকুরি পায় এই লক্ষ্যে কাজ করবে বিএনপি। জনাব তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ৩১ দফার ঘোষণা দিয়েছেন আমরা সবাই মিলে তার পাশে থাকবো তার হাতকে শক্তিশালী করবো এবং ধানের শীষে ভোট দিয়ে যুক্ত করবো।"

    আফরোজা খান রিতা এলাকা ভিত্তিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচারে সাধারণ মানুষের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও ব্যাপক সাড়া দেখা গিয়েছে। যেখানেই আফরোজা খামন রিতা কোন কর্মসূচী পালন করছেন সেখানেই দেখা যাচ্ছে উল্লাসিত  নেতাকর্মীদের ভীড়। 

    জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও যুবদল নেতা রাশেদুল ইসলান সুমন বলেন, রিতা আপার পদক্ষেপে গ্রামের সাধারণ অনেক উচ্ছ্বসিত। তরুণদের নিয়ে  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আর এ কাজে সর্বদা আমাদের পাশে ছায়া হয়ে পাশে আছেন আমাদের নেত্রী আফরোজা খানম রিতা আপা।" 
     
    সরেজমিনে দেখা যায় জয়রা এলাকার ভিন্নধর্মী এ প্রচারনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড আজাদ হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম  বাহার, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ পারভেজ, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীব , সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ,  যুবদল নেতা লিটু শিকদার, মোহাম্মদ রিপন, মোহাম্মদ মনি, সাধু সরকার সহ আরো অনেকে। 

    স্থানীয়দের মতে, এই ধরনের কর্মসূচী পালনের মধ্য দিয়ে বিএনপি আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জনসম্পৃক্ততা দিন দিন বৃদ্ধি পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন