বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শিবচরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

    শিবচরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুর জেলার শিবচর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য আবুল বাসার সিদ্দিকী।

    শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার ৭১ সড়কে শিবচর উপজেলা বিএনপি ও ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, এবং সর্বস্তরের মানুষদের নিয়ে এই গণসংযোগের সভা অনুষ্ঠিত হয়।

    মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকী। গণসংযোগে তিনি বলেন, শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। আজকের উপস্থিতি প্রমাণ করে—শিবচরের মানুষ পরিবর্তন চায়। এই প্রোগ্রামে শিবচরের হাজার হাজার জনগণ এসেছে। দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন।

    এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র শিবচর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান আব্দুল্লাহ্, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঈন বেপারী, শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবীব দেওয়ান, মাদরীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিএম নাজমুল হাচান মিলন,শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারী বরহামগঞ্জ কলেজের ছাত্রদল নেতা হিমেলসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন