বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল অনুষ্ঠিত

    উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আয়োজন করেছেন এক ব্যতিক্রমী মিছিল।

    শুক্রবার বিকেল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামারপাড়া হয়ে মেট্রো স্টেশন ঘুরে ১২ নম্বর সেক্টরের খালপাড়ে এসে শেষ হয়।

    “Change yourself to change Bangladesh”— পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আয়োজিত এই মিছিলে ছিল না কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান। ব্যবহৃত হয়নি কোনো ব্যক্তিগত ছবি বা পোস্টারও।

    মিছিলের প্লেকার্ড ও ব্যানারে ছিল শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা একে “রাজনীতিতে নতুন বার্তা বহনকারী শৃঙ্খলাপূর্ণ গণমিছিল” হিসেবে আখ্যা দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন