বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও আগুন

পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সংসদ ভবনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালানো হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে আন্দোলনকারীরা সড়কে থাকা প্লাস্টিকের জিনিসপত্র ও টায়ারে আগুন ধরান। ঘটনার পর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছেই।

আগে থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিলেন। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে যান। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসেন। এরপরই শুরু হয় সংঘর্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন